‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং পেলো সামিট

১৫ জানুয়ারি, ২০২০ ০৮:০০  
দীর্ঘ মেয়াদে ‘ট্রিপল এ’ এবং স্বল্প মেয়াদে এসটি-১ ক্রেডিট রেটিং অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেড। এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) প্রধান নির্বাহী এন কে এ মোবিনের কাছ থেকে সম্প্রতি ক্রেডিট রেটিং রিপোর্ট গ্রহণ করেছেন সামিটের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এ সময় সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান, প্রধান নির্বাহী মো.আরিফ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।